বিশেষ প্রতিবেদক :ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ এর ডেপুটি জেলার মনির হোসেন সৎ নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে চলছেন।জানা যায় তিনি ডেপুটি জেলার হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে যোগদান করার কয়েক দিনের মধ্যেই তিনি তার সৎ নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের মাধ্যমে প্রশংসিত হন। ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ এর সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার এর দিক নির্দেশনা অনুযায়ী এগিয়ে নিয়েছেন কারাগার এর সেবার মান।কারাগারের নিরাপত্তা সহ বন্দিদের মানসম্মত খাবার নিশ্চিত করতে নিয়েছেন নানা পদক্ষেপ হয়েছেন সফল।এছাড়া কারাগারে থাকা বন্দিদের কেউ অসুস্থ রয়েছেন কি না নিয়মিত মেডিকেল চেক করার নির্দেশনা দিয়ে চলছেন।বন্দিরা তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে এবং স্বাক্ষাত করার সুযোগ সহযেই যেন পায় তার জন্য রয়েছে নির্দেশনা।করেছেন কারাগারকে দালাল ও তদবিরমুক্ত।কারাগারের সেবার মান এগিয়ে নিতে রয়েছে তার ভূমিকা অগ্রণী। যোগদানের পর থেকেই কারাগারের-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে চলছেন তিনি।তার সার্বিক তৎপরতায় বন্দি ও তাদের পরিবারে প্রশান্তি ফিরে এসেছে।বন্দি ও তাদের পরিবার এবং সাধারণ মানুষ ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ এর এমন কাজে স্বস্তি প্রকাশ করেছেন।তিনি মনির হোসেন একজন চৌকস ডেপুটি জেলার হিসেবে সৎ নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের মাধ্যমে কারা অধিদপ্তর এর ভাবমুর্তি উজ্জল ও ইমেজকেই দীপ্তমান করে চলেছেন প্রতিনিয়ত। নৈতিকতা ও পেশাদারিত্বের দারুণ যুগলবন্দি তিনি।শান্তি প্রিয় জনসাধারণ বলেন,দায়িত্ব, ভালোবাসা আর সততা নিয়ে শত প্রতিকূলতাকে তিনি মানিয়ে নিয়ে কারাগারের থাকা বন্দিদের জন্য কাজ করেন।কি পেল কি পেল না, কি পাবে কি পাবে না এসব তিনি ভাবেন না। আসলেই মনির হোসেন একজন সৎ নিষ্ঠাবান ডেপুটি জেলার।
Leave a Reply