1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:23 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

ত্রিশালে ভুয়া এনজিওর প্রতারণা, খেটে খাওয়া মানুষের প্রায় ৫০ লক্ষ টাকা নিয়ে উধাও।

  • সময়: Tuesday, September 2, 2025
  • 161 View

মোঃ রাসেল ফকির:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আবারও সংঘটিত হলো চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা। আকিজ গ্রুপের নামে ভুয়া পরিচয় ব্যবহার করে ‘সমাজ কল্যাণ সমবায় সমিতি’ নামের একটি কথিত এনজিও প্রায় ৪০-৪৫ জন গ্রাহকের কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে ত্রিশাল পৌরসভার ৯নং ওয়ার্ডের ব্রাকের মোড় এলাকায়। ভুয়া এনজিওটি স্থানীয় আজাহারের বাড়িকে অফিস হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে এককালীন সঞ্চয় জমা নেয়। সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে খেটে খাওয়া প্রান্তিক মানুষদের কাছ থেকে তারা অর্থ হাতিয়ে নেয়।

গত ২৭শে আগস্ট গ্রাহকরা প্রতিশ্রুত ঋণ নিতে আজাহারের বাড়িতে গেলে দেখতে পান সেখানে এনজিওটির কোনো অস্তিত্বই নেই। তখনই প্রকাশ পায় প্রতারণার আসল চিত্র।

ভুক্তভোগীদের পক্ষ থেকে জাহিদুল ইসলাম ত্রিশাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, আকরাম হোসেন ও সাইদুল ইসলাম নামের দুই ব্যক্তি এনজিওকর্মীর পরিচয় দিয়ে প্রায় ১০ লাখ ৩৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। তবে ভুক্তভোগীদের দাবি, পুরো উপজেলাজুড়ে এই প্রতারকরা বিভিন্ন এলাকা থেকে অন্তত ৫০ লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছে।

এক ভুক্তভোগী কেয়া আক্তার জানান—
“আমাদেরকে বলা হয়েছিল সহজ শর্তে লোন দেওয়া হবে। এজন্য এককালীন সঞ্চয় জমা দিতে হবে। আমরা বিশ্বাস করে টাকা ও খালি চেক জমা দিয়েছি। এখন দেখি এনজিওর কোনো অস্তিত্বই নেই।”

অন্যদিকে আজাহার, যার বাড়িকে অফিস হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে, তিনি জানান—
“দুই লোক আকিজ গ্রুপের এনজিওর পরিচয় দিয়ে আমার বাসা ভাড়া নিতে এসেছিল। আমি ভাড়া দিইনি। এখন দেখছি আমার বাসার সামনে মানুষ জড়ো হয়েছে তাদের টাকা নিয়ে প্রতারিত হওয়ার অভিযোগে। তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। এ ব্যাপারে আমি থানায় জিডি করেছি।”

স্থানীয় ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধার করা হোক।

ত্রিশালের মানুষের মধ্যে এ ঘটনাকে ঘিরে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews