স্টাফ রিপোর্টারঃ শোয়েব মাহমুদ, টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার দপ্তিয়র ইউনিয়ন বিএনপির উদ্দ্যোগে এ লিফলেট বিতরনের আয়োজন করা হয়। লিফলেট বিতরণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আতিকুর রহমান আতিক। লিফলেট বিতরণ শেষে দপ্তিয়র নজির আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল আক্তারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আতিকুর রহমান আতিক। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও দপ্তিয়র ইউনিয়নের চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটিসহ ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
Leave a Reply