1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 1:04 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে  চিতোষী ডিগ্রী কলেজের সৃষ্ট বিরোধ নিরসনে ঐক্যমত্য।

  • সময়: Sunday, July 20, 2025
  • 77 View

স্টাফ রিপোর্টারঃ   শাহরাস্তি উপজেলার চিতোষী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ সাথে দীর্ঘদিনের সৃষ্ট  বিরোধ ও কলেজের অচলাবস্থা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই শনিবার  দুপুরে চিতোষী  ডিগ্রী কলেজ মিলনায়তনে এ সভা  অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলেজ গভর্নিং বডির সভাপতি নিগার সুলতানা।  ওই সময় গভর্নিং বডির  সভাপতি ইউএনও সকল পক্ষের দীর্ঘদিনের অভিযোগ অনুযোগ ও পুঞ্জিভূত ক্ষোভ সুবিধা অসুবিধার কথা মনোযোগ দিয়ে শুনেন। গত ২৪ শে মে   বিজ্ঞ  আদালতের আদেশে এমপিও ভুক্ত অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন ভূঁইয়ার যোগদানকে কেন্দ্র করে জটিলতার বিষয়টিও উপস্থাপিত হয় সেখানে। ওই সময় বিরোধপূর্ণ বিভিন্ন বিষয়ের সঙ্গে এই বিষয়টিও আলোচ্য সূচিতে আলোচনার এক পর্যায়  সকল পক্ষ তার  যোগদানের বিষয়টিকে  নমনীয়তার  চোখে দেখে। উভয় পক্ষের অভিযোগ অনুযোগ শুনে কলেজের অচলাবস্থা নিরসনে উভয়কে একযোগে কাজ করে, কলেজকে ভালো অবস্থানে এগিয়ে নেয়ার আহবান জানান।   পরে অধ্যক্ষ আনোয়ার ভূঁইয়া ইউএন এর উপস্থিতিতে তার অতীত কর্মকাণ্ডর জন্য দুঃখ প্রকাশ করে সকল শিক্ষকের সঙ্গে কুশল বিনিময় করেন।একই সঙ্গে সকলের সহযোগিতা কামনা করেন আগামী দিনে কলেজটিকে  উন্নতি করার লক্ষ্যে। অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুইঁয়া ও উপাধ্যক্ষ কামরুল আহসান কোলাকুলি করে একযোগে কাজ করার ঘোষণা দেন।   এ সময় উপস্থিতিতে সকলের সৌহার্দ্যপূর্ন  আচরণে কলেজে শান্তির আবাস দেখা দেয়। কলেজ নিয়ে বিভিন্ন বক্তার বক্তব্য শেষে গভর্নিং বডি সভাপতি  ইউএনও নিগার সুলতানা বলেন, “কলেজে সুশিক্ষার পরিবেশ নিশ্চিত করতেই আমরা উভয় পক্ষকে আলোচনায় বসাই। কেউ যাতে পুনরায় আইন নিজের হাতে না তুলে নেয়, সে বিষয়েও কঠোরভাবে সতর্ক করা হয়েছে।আশা করি আজকের এই আন্তরিকতার বহিঃপ্রকাশ অচিরেই কলেজে ক্যাম্পাসে শিক্ষার যথাযথ পরিবেশ ঘুরে আসবে। 

এ সময় উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খাঁন,উপজেলা বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আঃ রহিম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এমএসসি,ইউপি বিএনপি নেতা আলী হোসেন, আতাহার আহমেদ   তানভীর সহ  কলেজের শিক্ষক মন্ডলী, বিভিন্ন সময় দায়িত্ব পালন করা পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, এলাকার বিশিষ্টজন, শিক্ষার্থীবৃন্দ, গণমাধ্যম কর্মী, প্রশাসনে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews